1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ

বাংলাদেশের ২ কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন— মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।

সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে রোববার বিকাল পৌণে ৬টার দিকে আটক বাংলাদেশী তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে (৫৪) হস্তান্তর করেন।

রোববার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!