1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অপারেশন ডে/ভিল হান্ট ফেজ-২: আওয়ামী লীগ নেতা গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধবপুরে অপারেশন ডে/ভিল হান্ট ফেজ-২: আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৬ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই মো. শাহনূর ইসলাম ও এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আব্দুল আজিজ (৪৬)। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের মৃত আনছর আলীর পুত্র এবং জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর মুরশেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!