1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন

মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় দিপ্তী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।

এসময় এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে পুলিশ শিশু উদ্ধার করতে গেলে হামলার শিকার হয়। ঘটনাস্থল থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।”

আরওপড়ুন ….মাধবপুরে ওজন ও পরিমাপ আইনে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!