1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৯৬ Time View

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ তৌহিদ মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ অভিযান চালানো হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার তৌহিদ হরিণখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তৌহিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, “গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরওপড়ুন …নীলফামারী নারী ফুটবল দলকে জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি বাইসাইকেলসহ ক্রিড়াসামগ্রী উপহার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!