1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩২৮ Time View
মাধবপুরে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

ক্রাইমসিন নিউজ ডেক্স :

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা- কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা “দাবি মোদের একটাই, ইসির অধীনে এনআইডি চাই”, “এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়”, “ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি”, “ভোট চুরির রাস্তা ছাড়, এনআইডি স্বাধীন কর” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

আরওপড়ুন …বন্ধ এনআইডি সেবা

উল্লেখ্য, মানববন্ধন চলাকালে অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

ভোট চুরির রাস্তা ছাড় এমন কথা কাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করা হলে মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!