1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিভিন্ন এলাকায় উচ্চস্বরে গান-বাজনা এবং কথিত বাউল গানের আসর নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিগত অনুষ্ঠান, বিশেষ করে জন্মদিন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে বাউল গানের নামে অশ্লীল নাচ-গান, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপও চলছে বলে অভিযোগ রয়েছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

হরিশ্যামা গ্রামের এসএসসি পরীক্ষার্থী অঞ্জনা শীল জানায়, উচ্চস্বরে গান বাজানোর কারণে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন আফজলপুর গ্রামের পরীক্ষার্থী আবু সাঈদ। তিনি বলেন, “প্রতিদিন আমাদের আশপাশে কোথাও না কোথাও এসব গানের আসর বসছে। এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “এই অশ্লীলতা বন্ধ না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা জরুরি।”

প্রবীণ বাউল সাধক দেওয়ান কলিম শা বলেন, “আমরা যখন বাউল গান গাইতাম, সেখানে কোনো অশ্লীলতার ছোঁয়া ছিল না। বাউল গান ছিল আধ্যাত্মিকতা, মানবতা ও শুদ্ধ সংস্কৃতির প্রতীক। কিন্তু আজ কষ্ট হয় বলতে—বর্তমান প্রজন্মের কিছু সংখ্যক নারী বাউল শিল্পীর আচার-আচরণে এমন পরিবর্তন এসেছে যে, নিজেকে বাউল শিল্পী বলতে লজ্জা লাগে।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অশোভন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।
আরওপড়ুন…. নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!