1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ Time View

মাধবপুর উপজেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক।

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজিদুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জাহিদ বিন কাশেম, সহকারি পুলিশ সুপার মাধবপুর-চুনারুঘাট সার্কেল একেএম সামিউল হক, ওসি তদন্ত কবির হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খাঁন, মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের নেতা হারুন অর রশিদ গোলাপ, শাহজাহানপুর ইউ/পি বিএনপির সভাপতি আলফাজ মিয়া, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরীসহ শত শত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে ঐতিহাসিক এ স্থানটিকে মুক্তিযোদ্ধা যাদুঘর, পর্যটন এলাকায় রুপান্তরের দাবি করলে তিনি তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস  দেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আত্মার  মাগফেরাত কামনা করে মোনাজাত করেন

উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মির্জা হাসান। পরে অনুষ্টান স্থলে এসে উপস্থিত হয় বাংলাদেশ সুপ্রীম কোটের বিচারপতি মোঃ ফয়েজ আহম্মেদ ও দেবাশীষ রায় চৌধুরী। তারা ঐতিহাসিক স্থান ও ম্যানোজার বাংলোটি পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!