1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ Time View

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় তার স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আসমা আক্তার গুমুটিয়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম এর স্ত্রী ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই এর কন্যা। সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বোন রাবেয়া আক্তার রত্না জানান, আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননাস তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!