1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে গোপন অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার, পলাতক ৫ ওসি মোঃ সহিদ উল্লাহ: “মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য” - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে গোপন অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার, পলাতক ৫ ওসি মোঃ সহিদ উল্লাহ: “মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য”

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ Time View

নিজেস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (০৬ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি রামদা, একটি দা, একটি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল এবং একটি লোহার রড।

গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ কাজল মিয়া (৪২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পশ্চিম মাধবপুর, মাধবপুর পৌরসভা।
২। হৃদয় মিয়া (২৫), পিতা- সাহেদ মিয়া, সাং- কাচারীপাড়া, মাধবপুর পৌরসভা।
৩। আক্কাস মিয়া (২৮), পিতা- সুর রহমান, সাং- বিন্নিরহাট, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪। রিয়াজ মিয়া (২২), পিতা- রওশন মিয়া, সাং- কলেজপাড়া, মাধবপুর পৌরসভা।

অভিযানে অংশ নেন এসআই শাহানুর ইসলাম, এসআই তৌহিদুল ইসলাম, এসআই মুকুল হোসেন, এএসআই আতিকুর রহমানসহ একদল পুলিশ সদস্য।

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা নং-১২, তারিখ ০৬/০৮/২০২৫ খ্রি. মোতাবেক দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ জানান,

“আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মোট সদস্য ছিল নয়জন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই, বাকি পাঁচজন পালিয়ে যায়। আমরা পলাতকদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। গ্রেফতার হওয়া কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আমাদের লক্ষ্য মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করা। এজন্য আমরা মাধবপুরবাসীর সহযোগিতা কামনা করি।”

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন…হবিগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় র‌্যালিতে জেলা জাসাসের অংশ গ্রহণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!