1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ কমদামী ও হাড্ডিসার ছাগল বিতরণে ক্ষোভ স্থানীয়দের - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধবপুরে ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ কমদামী ও হাড্ডিসার ছাগল বিতরণে ক্ষোভ স্থানীয়দের

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচিকে ঘিরে উঠেছে নানা অভিযোগের ঝড়। স্থানীয়দের অভিযোগ—কমদামী ও হাড্ডিসার ছাগল কিনে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় হওয়ার পাশাপাশি প্রকৃত উপকারভোগীরাও প্রত্যাশিত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। বিতরণের একদিনের মধ্যেই কয়েকটি ছাগল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তালিকা প্রণয়নেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার নোয়াপাড়া, বৈকুন্ঠপুর, জগদীশপুর, সুরমা ও তেলিয়াপাড়া চা বাগান এলাকায় দরিদ্র ও বেকার মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ছাগল বিতরণ করা হয়।

প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, বিগত সরকারের সময়ে দরিদ্র মানুষের আর্থিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “ছাগল, গরু ও হাঁসমোরগ বিতরণ প্রকল্প” হাতে নেয় প্রাণীসম্পদ বিভাগ। প্রকল্পটির উদ্দেশ্য ছিল পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, “গত দুই-তিন দিন ধরে পাঁচটি চা বাগানে প্রায় চার শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। কিন্তু এসব ছাগলের বাজারমূল্য কিংবা সরকারি বরাদ্দ কত—সে বিষয়ে প্রাণীসম্পদ অফিস কোনো তথ্য জানায়নি।”

উপকারভোগীরা জানান, তারা বিনামূল্যে ছাগল পেয়েছেন বলে প্রকাশ্যে কিছু বলতে ভয় পান। তবে অনেকেই অভিযোগ করেছেন যে বিতরণকৃত ছাগলের বাজারদর অত্যন্ত কম এবং কিছু ছাগল অসুস্থ ছিল।

প্রাণীসম্পদ অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সব কিছু উপরের নির্দেশে হয়, আমরা শুধু বিতরণের কাজ করি।” তবে কত টাকা বরাদ্দ ছিল বা কোথা থেকে ছাগল কেনা হয়েছে—সে বিষয়ে অফিসে কেউই স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।

নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, “উপকারভোগী নির্বাচনে চলছে প্রকাশ্য স্বজনপ্রীতি। প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে কর্মকর্তাদের আত্মীয়স্বজন, দলীয় নেতা-কর্মী ও প্রভাবশালীরা তালিকায় নাম তুলেছেন।”

বৈকুন্ঠপুর চা বাগানের ইউপি সদস্য বাবুল চৌহান জানান, “সরকার দীর্ঘদিন ধরে দরিদ্র চা শ্রমিকদের মাঝে গরু-ছাগল বিতরণ করে আসছে, কিন্তু এই কর্মসূচিতে স্বচ্ছতা নেই। জনপ্রতিনিধি ও উপকারভোগীরা কোনো তথ্য জানার সুযোগ পান না।”

তিনি আরও বলেন, “ছাগল বিতরণের একদিনের মধ্যেই কয়েকটি ছাগল মারা গেছে, যা প্রকল্প বাস্তবায়নের মান ও তদারকির প্রশ্ন তোলে।”

আরওপড়ুন….কাজিপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!