1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’

মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শিব্বির আহমদ (৪৩) মাধবপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ ওহাব আলী (৬৩), তার ছেলে বশির আহমদ (৪৫), বশিরের স্ত্রী নাজমা আক্তার (৩৫) ও সালমা আক্তার (২৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় শিব্বির আহমদ ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, গালিগালাজ এবং মারধরের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক বছর আগে তার বসতবাড়ির বাথরুম ও টিউবওয়েল ভেঙে ফেলা হয়। এরপর থেকে তিনি ও তার পরিবার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বাথরুম ব্যবহার ও খাবার পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। পরবর্তীতে নিজ জমিতে নতুন করে বাথরুম ও টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিলে অভিযুক্তরা বাধা দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ এপ্রিল দুপুরে অভিযুক্তরা বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।

ভুক্তভোগী শিব্বির আহমদ বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন ছলিম ও মো. মিছির আলী জানান, তারা একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করেছেন। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সমস্যা দীর্ঘায়িত হচ্ছে।

এ বিষয়ে মাধবপুর থানা-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন….. অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!