
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দিবসটির কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় উপজেলার জুলাই শহিদ শেখ মো. শফিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং জুলাই যোদ্ধা হৃদয় মিয়া, সৈয়দ বোরহান উদ্দিন ও মারুফ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরওপড়ুন……? দেওয়ানগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে উত্তীর্ণদের তালিকা প্রকাশ