1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৩ Time View

মাধবপুর সংবাদদাতা  :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শামীম মিয়ার স্মৃতি সংরক্ষণে তাঁর নামে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাধবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কাছে এ স্মারকলিপি জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. ইমরুল হাসান জাহাঙ্গীরসহ উপজেলা জুলাই বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধিরা।

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম বাবলু, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলার প্রথম সংগঠক ও নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ শামীম মিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ত্যাগের আদর্শ তুলে ধরার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে মাধবপুর বাজারের উপজেলা বাউন্ডারি সংলগ্ন কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার দীর্ঘ নতুন সড়কের নাম “জুলাই শহীদ শামীম মিয়া সড়ক” রাখার প্রস্তাব করা হয়।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

এ দাবির মাধ্যমে শহীদ শামীম মিয়ার আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন স্মারকলিপি

আরওপড়ুন…… আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!