1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে বিএনপির কর্মীসভা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে বিএনপির কর্মীসভা

মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা::
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৮৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা::

হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষ্যে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১ টায় মাধবপুর হোটেল হাইওয়ে কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেনের সভাপতিত্বে ও মোস্তফা কামাল বাবুলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, শিল্পপতি সৈয়দ মোঃ হুমায়ুন।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া প্রমুখ। মূলত এটি কর্মী সভা হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারনে জনসভায় রূপ নেয়।

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পযার্ন্ত সভায় ১১টি ইউনিয়ন ও পৌরসভার সকল ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভায় যোগদান করেন। সৈয়দ মোঃ,ফয়সল বলেন, বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে চলতে পারিনি।

আরওপড়ুন …নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফের গণসংযোগ

আমাদের নেতাকর্মীদের ওপড় হামলা মামলা করে কোণঠাসা করে রাখা হয়েছে। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জুন জুলাইয়ে আন্দোলনে সরকারের পতন হয়েছে। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল।সংসদ নির্বাচন যথাসময়ে বিএনপি দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!