1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দুই কন্যাশিশুকে ঘরে রেখে বাবার আত্মহননের চেষ্টা, অক্ষত উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে দুই কন্যাশিশুকে ঘরে রেখে বাবার আত্মহননের চেষ্টা, অক্ষত উদ্ধার

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৮৯ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই কন্যাশিশুকে ঘরে রেখে নিজ বসতঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক পিতা। স্থানীয়দের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে দুই কন্যা সন্তানের পিতা।

‎ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে। আত্মহননের চেষ্টা করা ব্যক্তির নাম মো. তাউস ওরফে সেনু (৩০)। তিনি ওই এলাকার আঞ্জব আলীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ তাউসের ঘর থেকে কান্না ও চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ঘরে ঢুকে তারা তাউস ওরফে সেনু কে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন স্থানীয়রা।

‎এ বিষয়ে তাউসের স্ত্রী মোছাঃ মনিরা বেগম জানান, প্রায় ১১ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাউস মাদকসেবন ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।

‎তিনি আরও জানান, মাদকসেবনের জন্য টাকা না পেলে স্বামী উত্তেজিত হয়ে তাকে প্রায়ই মারধর করতেন। একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিসির মাধ্যমে মীমাংসা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। গতরাতে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় তাউস ঘরে থাকা দুই কন্যাশিশুকে রেখেই নিজে আত্মহননের চেষ্টা করেন।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তাউসকে মানসিক চিকিৎসা ও সামাজিক পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন।

‎এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…ডিমলায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!