1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নিশান এনজিওর শত কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি বিক্রির পাঁয়তারা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

মাধবপুরে নিশান এনজিওর শত কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি বিক্রির পাঁয়তারা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৬১ Time View

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় নিশান পরিবেশ স্বাস্থ্য ও সোসাইটি নামের একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির কর্মকর্তারা আত্মগোপনে চলে যাওয়ার পর নতুন করে একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটির স্থাবর–অস্থাবর সম্পত্তি গোপনে রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রশাসনের বিশেষ নজরদারি ছাড়া যেন কোনোভাবেই সম্পদ বিক্রি করা না যায়। তারা আশা প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।
ভুক্তভোগী কামাল মিয়া বলেন, “আমার শেষ সম্বল জায়গা বিক্রি করে মুনাফার আশায় ওই এনজিওতে টাকা জমা রেখেছিলাম। আজ নিঃস্ব হয়ে গেছি।”

রিকশাচালক মিজান মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, “পায়ের ঘাম মাটিতে ফেলে সামান্য টাকা রুজি করি। সেই টাকা দিয়ে ডিপিএস করেছিলাম। সব টাকা নিয়ে পালিয়ে গেল তারা।”

এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার মোঃইসমাইল তালুকদার বলেন আমরা প্রশাসনের দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন কাশেম জানান,এ বিষয়ে মামলা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে।

আরওপড়ুন ….জলঢাকা টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফল করার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!