1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২০ Time View

মাধবপুর প্রতিনিধি::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো: শাহজাহান। সোমবার দিনব্যাপী তিনি দক্ষিণ বেজুরা, চৌমুহনী ও বহরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ভক্তদের অংশগ্রহণ ঘুরে দেখেন। পূজা মণ্ডপগুলোতে গিয়ে তিনি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নানা আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা আয়োজক কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান এবং উৎসবকে ঘিরে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। সৈয়দ মো: শাহজাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা এটি এ দেশের সর্বজনীন উৎসব। । মাধবপুরে সবসময় সম্প্রীতির পরিবেশ বিরাজ করে, ভবিষ্যতেও তা অটুট থাকবে।” তিনি পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন। পূজা আয়োজকরা সাবেক উপজেলা চেয়ারম্যানের এমন শুভেচ্ছা ও উপস্থিতিকে উৎসবের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!