1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্রতারণার শিকার গৃহবধূ: স্বামীর অধিকার ফিরে পেতে লড়ছেন সোলাইমা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে প্রতারণার শিকার গৃহবধূ: স্বামীর অধিকার ফিরে পেতে লড়ছেন সোলাইমা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬৭ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলাইমা আক্তার। বিয়ের পর তিনি স্বামীকে টাকা-পয়সা দিয়ে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন।কিন্তু সম্প্রতি স্বামী সজিব তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন।

রবিবার সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ করেন সোলাইমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরন ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই।”

“ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন “মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল। শ্বশুরবাড়িতে হামলার শিকার হওয়ার ঘটনাটি অত্যন্ত- দুঃখজনক।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, “আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

অন্যদিকে স্বামী সজিব মিয়া বলেন, “সে এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব।”
বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

আরওপড়ুন….মাধবপুরে ভাতিজিকে ধ র্ষ ণের অভিযোগে চাচার বিরুদ্ধে হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল ৩ মামলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!