1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ফল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ফল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর বাজার ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়ামে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।

নির্বাচন কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন, মোবারক হোসেন ও আফজাল কমিশনার, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, পেটি অফিসার ফখরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭৫ জন। এর মধ্যে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সমবায় সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।

এ নির্বাচনে মোট ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে সহ-সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল মিয়া নির্বাচিত হন। ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন রহমত আলী, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ বিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল মিয়া ও সুমন পোদ্দার।

এছাড়া সভাপতি পদে আবুল কাশেম চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে নুকুল রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন প্রিজাইডিং অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহী, উপজেলা সমবায় অফিসার, মাধবপুর।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হওয়ায় সমবায় সমিতির সদস্য ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!