1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বাড়তে থাকা ছিনতাই ঠেকাতে সেনাবাহিনীর অভিযান, যুবক আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে বাড়তে থাকা ছিনতাই ঠেকাতে সেনাবাহিনীর অভিযান, যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় বাড়তে থাকা ছিনতাই প্রতিরোধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মো. শাকিল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেন। তিনি শাহজিবাজার এলাকার বেনু মিয়ার ছেলে।

অভিযানের সময় শাকিল মিয়ার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এ পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানকে এলাকাবাসী নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

অভিযান শেষে আটক শাকিল মিয়া এবং উদ্ধারকৃত মোবাইল ফোনটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!