1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Join 4 other subscribers

মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের- মাধবপুর উপজেলায় – পাথরবোঝাই ট্রাকে করে পাচারের সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

<

হবিগঞ্জ- ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়-শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল মাধবপুর উপজেলাধীন ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা -চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পাথরবোঝাই ট্রাক এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ (MELANOCYL) উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে বহন করা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

<

বিজিবির প্রাথমিক হিসাবে জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান
আরও জোরদার করা হবে।

<

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading