1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে ফারুক মিয়া (৪৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩০ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক মিয়া ওই গ্রামের নোয়াব আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবিদ মিয়া জানান, ঝড় ও ভারি বর্ষণের কারণে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, “শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপর দিয়ে নাসিরনগরের দিকে যাওয়া ৩৩ কেভি লাইনের একটি খুঁটি ভারি বর্ষণে হেলে পড়ে অন্য লাইনের উপর। ওই সময় ফারুক মিয়া বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পা পিছলে পড়ে বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

আরওপড়ুন ….নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে গরুখাদ্যসহ উপকরণ বিতরণ

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!