1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার- ৩ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার- ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫৫ Time View

মাধবপুর প্রতিনিধি – ফরাস উদ্দিন

“হবিগঞ্জের মাধবপুরে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

“বুধবার (২০ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোহন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

‘তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পালের নেতৃত্বে সকাল সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।”

গ্রেফতারকৃতরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশবি গ্রামের নুরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (৩৫), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাইলকিনী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মানিক হোসেন (৩৫) এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেলাইঞ্জন গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪)। বর্তমানে তারা সবাই ঢাকার শেওড়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!