1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তির কারাদণ্ড - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তির কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬১ Time View

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহাব বাড়ি গেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামের আবু সিদ্দিক এর পুত্র রাকিবুল ইসলাম ও জনপট্রি গ্রামের মাহির উদ্দিন এর পুত্র পলাশ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।##

নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পরামর্শ সভা।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ঘটনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ বাস্তবায়নে পরামর্শ সভা করেছে ইউনিয়ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটি। গতকাল (মঙ্গলবার) নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিটি’র সভাপতি এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি এস এম জাকিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ। কমিটি’র সদস্য সচিব উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আই বি সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, রতনপুর সপ্রাবি প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, জগদীশপুর চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক অমল সরকার, আলহাজ্ব এস এম ফয়সল সপ্রাবি প্রধান শিক্ষক বিলকিস আক্তার, লেবামারা সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, নারাইনপুর সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, নোয়াপাড়া চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক রোজি আক্তার, এ এইচ মডেল স্কুল প্রধান শিক্ষক এনায়েত আহমেদ, শাহ এন এইচ কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাহমুদ, প্রভাতী বিদ্যা নিকেতন প্রতিষ্টাতা মো: জাকারিয়া, নলেজ স্টার একাডেমি প্রতিষ্টাতা মৃন্ময় বনিক মিশুক, সৈয়দ হুমায়ুন একাডেমি সহ শিক্ষক পলি রানী সেন, রওশন আরা একাডেমি প্রতিষ্টাতা জাকির হোসেন, ড. নাইমা হুমায়ুন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেরুন্নেসা লাভলী, কাশফিয়ান বিদ্যানিকেতন প্রধান শিক্ষক শেফালী আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বারোপ করেন এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ নোয়াপাড়া ইউনিয়নে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে নোয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক স্তরের ২১টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩টি ক্লাস্টারে বিভক্ত করে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেধা বৃত্তি পরীক্ষা টি আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হইবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!