1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মসজিদে ঢুকে ইমাম কে মারপিটের অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের র‌্যাবের যৌথ অভিযানে আসামি ঢাকা থেকে গ্রেফতার কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর, উত্তেজনা বিরাজ

Join 3 other subscribers

মাধবপুরে মসজিদে ঢুকে ইমাম কে মারপিটের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০০৬ Time View

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে মেয়েকে মারধর করেছে এমন অভিযোগ তুলে মসজিদের ইমাম মসজিদে ঢুকে চড় থাপ্পড় লাঞ্ছিত করেছে এক অভিভাবক। মঙ্গলবার সকালে মুরাদপুর জামে মসজিদের ভেতরে ঘটনা ঘটে। এব্যাপারে মসজিদের ইমাম মো: আলী আজগর থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া ২৭ মঙ্গলবার সকালে হঠাৎ মসজিদে ঢুকে তার শিশু মেয়েকে একমাস পূর্বে মারধর করেছে ইমাম সাহেব এমন অভিযোগ তুলেন।এক পর্যায়ে অকথ্য ভাষায় গাল মন্দ করতে করতে ইমাম আলী আজগর এর উপর চড়াও হয়।এক পর্যায়ে সেলিম মিয়া ইমামকে চড় থাপ্পর মারতে মারতে আহত করে। শিশু শিক্ষার্থীদের সুর চিৎকারে প্রতিবেশীরা এসে
ইমাম আজগরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নিয়ে যান। এঘটনা এলাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া বলেন ইতিপূর্বেও কয়েকজন ইমামের সাথে সেলিম মিয়া দুর্ব্যবহার করেছে। আমরা এর বিচার দাবি করছি।

উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সেলিম মিয়ার গ্রেপ্তার দাবি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মিয়ার সাথে তার বক্তব্য জানার জন্য কয়েক দফার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading