1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মানবিক সহায়তা বিতরণে এমপি ফয়সল: ‘মিথ্যা মামলা নয়, অন্যায়ের কঠোর বিচার’ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুরে মানবিক সহায়তা বিতরণে এমপি ফয়সল: ‘মিথ্যা মামলা নয়, অন্যায়ের কঠোর বিচার’

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯১ Time View

অনলাইন ডেস্ক::
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না, এবং কেউ অন্যায় করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।”

 

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি সকলের প্রতিনিধি। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। কেউ অফিসে গিয়ে ফাইল নিয়ে অযথা টানাটানি করবেন না এবং প্রশাসনের ওপর অপ্রয়োজনীয় প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। এতে সুশাসন ব্যাহত হয়।”

 

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে/ বিএনপির অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন/ আমরা ন্যায় ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে চাই। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এমপি ফয়সল বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি খাতে সহায়তা, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। এই সরকারের আমলে কেউ অন্যায় বা অত্যাচার করলে তার কোনো ছাড় নেই।”

 

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান,  সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরওপড়ুন …কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ব্যবসায়ী জালাল উদ্দিন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!