1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে শহীদ জুলাই দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে শহীদ জুলাই দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৮১ Time View
মাধবপুরে শহীদ জুলাই দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ জুলাই দিবস। সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজন করা হয় এক স্মরণিকা আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহেদ বিন কাশেম।

আলোচনায় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের জন্য শুধুই একটি দিন নয়, এটি স্বাধীনতা, ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় অধ্যায়।” বক্তারা এই দিনে শহীদদের রক্তের ঋণ শোধে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিঠুন সরকার, ,চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আলাউদ্দিন ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন রাহি, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জ্বল হোসেন চৌধুরী,মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল।

অনুষ্ঠানে শহীদ জুলাই আহতের পরিবার ও শহীদ শামীমের স্ত্রী পিয়ারা বেগম উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য দেন।

বক্তব্য রাখতে গিয়ে শহীদ শামীমের স্ত্রী বলেন আগে অনেকেই খোঁজখবর নিতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই যেন ভূলে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সবাইকে জুলাইয়ের চেতনা বুকে ধারন করে নতুন বাংলাদেশ গড়ার কাজে নেমে পড়তে হবে।

শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরওপড়ুন ….মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বি-ক্ষোভ মিছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!