1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সরকারি গাছ কেটে নিয়ে গেলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’

মাধবপুরে সরকারি গাছ কেটে নিয়ে গেলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর পশ্চিম বাজার থেকে হাই স্কুলের মাঠ হয়ে দক্ষিণ দিকে মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় যাওয়ার ডিসি রোড থেকে বড় বড় ১০ টি আকাশমণি গাছ কেঁটে নিয়ে যায় ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমরান আহমেদ তরু। সে ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র। খবর পেয়ে স্থানীয় তহসিলদার ও বন বিভাগের লোকজন গিয়ে গাছগুলো জব্দ করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুর রহমান বলেন, বন বিভাগের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের লোকজন গিয়ে গাছগুলো জব্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন আছে। এর কিছুদিন আগে একই রাস্তা থেকে ৭ টি আকাশমণি গাছ কেটে নিয়ে যাওয়ার পর গাছগুলো উদ্ধার করে অজ্ঞাত ব্যাক্তি গাছ কেটেছে উল্লেখ করে মামলা করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন গাছের মালিক যারা তারা নাম উল্লেখ করে মামলা করতে পারে। আমরা যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করিনি তাই আসামি অজ্ঞাত দেখিয়ে মামলা দিয়েছি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!