1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়।

মাধবপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৯৯ Time View

মাধবপুর থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় মাধবপুর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন (প্রতিদিনের বাংলাদেশ), উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), আলাউদ্দিন আল রনি (আমার দেশ), আলমগীর কবির (আমার সংবাদ), কেএম শামসুল হক (ইনকিলাব),কায়েস আহমদ সালমান (রাজধানী টিভি), জালাল উদ্দিন লস্কর (দেশ রূপান্তর),

আবুল খায়ের (নয়া দিগন্ত), মাহমুদুল হাসান রনি (গণকণ্ঠ), হামিদুর রহমান (বাংলা টিভি), আব্দুল হাফিজ ভুইয়া (সংগ্রাম), জুলহাস উদ্দিন রিংকু (সময়ের আলো), মশিউর রহমান মোর্শেদ (প্রভাকর), রিংকু দেবনাথ (আজকের হবিগঞ্জ), ও রাজা বাছির (সংগ্রাম প্রতিদিন) সভায় অংশগ্রহণ করেন।

আরওপড়ুন …মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়।

এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুব।

সভায় নবাগত ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “মাধবপুরে মাদক নির্মূলে আমি কঠোর অবস্থানে থাকব। এ কাজে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা হলে সমাজে অপরাধ দমন সহজতর হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকগণ এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক বিষয়াদি নিয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, মোহাম্মদ সহিদ উল্ল্যা গত ৩০ জুন মাধবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!