1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার । - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫১৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে আ: ছাত্তার (৪৫) নামে হত্যা ও ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

শনিবার (২৮ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্তার মিয়াকে গ্রেফতার করেন।

সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আ: ছাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংগঠিত হোসেন আলী হত্যা মামলার দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

আরওপড়ুন ….ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তির মৃত্যু, এখনো মেলেনি পরিচয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!