1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২৫ Time View

আনিসুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে দেশব্যাপী রোভারদের অংশগ্রহণে ‘২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ জাতীয় ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পটে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের রোভার স্কাউটরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) অধ্যাপক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভার অঞ্চলের ফিল্ড অফিসার মোহাম্মদ গোলাম মাসুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রাকিবুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সুবীর কুমার সাহা।

স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জ জেলা রোভার কমিশনার জাহির উদ্দিন। বক্তব্য দেন হবিগন্জ জেলার রোভার স্কাউটস সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দাস, জেলা রোভার লিডার জগদীশ দেবনাথ উডব্যাজার এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প তরুণদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, দলগত চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রম তরুণদের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোভাররা বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের রোভার নেতা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!