1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০১ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ (কোডিন) সিরাপসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে মাধবপুর থানার অধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান চালান।

অভিযানকালে পুলিশ কুদ্দুস মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সিমেন্টের বস্তার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় প্রতিটি ১০০ মিলিলিটার পরিমাণের মোট ২০০ বোতল (প্রায় ২০ লিটার) ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কুদ্দুস মিয়াকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত কুদ্দুস মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো
টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাধবপুর থানা এলাকায় এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

আরওপড়ুন…. আজ থেকে এলপিজি ১২কেজির দাম কমলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!