1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক-১ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫৬ Time View

মাধবপুর প্রতিনিধিঃ
শনিবার (২০ সেপ্টেম্বর) মাধবপুর থানা এলাকায় ২ হাজার পিছ ইয়াবাসহ নয়ন ঘোষ
(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আল-মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মনতলা- মাধবপুর রোডের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পাকা রাস্তা থেকে আসামিকে আটক করে।

আসামির দেহ তল্লাশি করে আসামির পরনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ২ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামি নয়ন ঘোষ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধর্মঘর বাজারের ব্যবসায়ী সুবল ঘোষ এর ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা সত্যতা নিশ্চিত করে জানান- এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!