1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৬ লেন প্রকল্পে উচ্ছেদ অভিযানে ক্ষতিপূরণ বঞ্চনার প্রতিবাদে দোকানদারদের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ৬ লেন প্রকল্পে উচ্ছেদ অভিযানে ক্ষতিপূরণ বঞ্চনার প্রতিবাদে দোকানদারদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

অনলাইন নিউজ :
ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত দোকানদাররা। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ–এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দোকানদাররা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কসংলগ্ন স্থানে ব্যবসা পরিচালনা করলেও প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নোটিশ, সঠিক মূল্যায়ন, পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণের নিশ্চয়তা ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি চলছে। এতে বহু পরিবার জীবিকার একমাত্র উৎস হারানোর আশঙ্কায় চরম সংকটে পড়বে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু নোটিশ ছাড়া, মূল্যায়ন ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অন্যায়। বহু বছর ধরে এই দোকান থেকেই পরিবার চলে। ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানি না।”
সমাবেশে বক্তব্য রাখেন নাদিম খান, মো. ইমরান, মো. রফিক, হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
তারা বলেন, সঠিক জরিপ করে ন্যায্য মূল্য নির্ধারণ, পুনর্বাসন সুবিধা, এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দোকানদাররা।
ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদের নেতারা জানান, দাবি-দাওয়া ও অভিযোগ তুলে ধরে তারা অচিরেই হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করবেন। এরপরেও সমাধান না মিললে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!