
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের জন্য মাধবপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলায় নবনির্মিত এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এস এম ফয়সল নবনির্মিত পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য এ পরিদর্শন কক্ষ স্থাপনের ফলে সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ে সুবিধা হবে।
আরওপড়ুন….. সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা