1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৯ Time View

নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আড়াই লাখ -টাকার বেশি মূল্যের ৭৩ কেজি ভারতীয়- গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। রাতের অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারীকে বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে টহলদল ধাওয়া করে।

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের ঘোষণা মির্জা ফখরুলের

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!