1. salmankoeas@gmail.com : admin :
মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজি — জগদীশপুরে এমপি সৈয়দ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক লাখাইয়ে পূর্ব বিরুদ্ধের জেরে দুদলের সংঘর্ষে নারীসহ আহত-১৫। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজি — জগদীশপুরে এমপি সৈয়দ ফয়সল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৬৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মানুষের সেবার মধ্যেই তিনি প্রকৃত শান্তি খুঁজে পান। জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য এবং একজন জনসেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান।

শুক্রবার রাত ৮টায় মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, “আমি কাজের মানুষ। জনগণের সেবামূলক কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই। আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমার কোনো লোভ-লালসা নেই। জনগণের সম্পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ যেসব নাগরিক সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বর্তমান সরকার তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল জনগণ পেতে শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিগত সরকারের দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “দেশের এই কঠিন সময়ে তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন বাজেট ঘোষণার পর ধীরে ধীরে জনগণের বিভিন্ন দাবি ও চাহিদা পূরণ করা হবে।”

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে এবং একলাছুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে সংসদ সদস্য স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।

আরওপড়ুন….. ঢাকার ডিবিপ্রধান রামিসার হত্যাকারী রানার বিষয়ে যা জানালেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!