1. salmankoeas@gmail.com : admin :
মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ Time View

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত।
নিজেশ্ব প্রতিনিধি: মেহেরপুর থেকে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে ‘গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী’ আজ (২৬/০২/২০২৫) মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
এর আগে মেহেরপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বারাদী ইউনিয়নের মাধ্যমে আজ এর সমাপ্তি হলো।
বারাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আহসানের সভাপতিত্বে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
প্রকল্পের সার্বিক দিক পর্যালোচনা ও অনুষ্ঠান সঞ্চালন করেন মেহেরপুর সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ আলমগীর কবির ও সদস্য হাফিজুর রহমান হাফিজ, গ্রাম আদালতের আইন ও বিচারিক ব্যবস্থা নিয়ে আলোচকগণ আলোচনা করেন। পল্লী এলাকার সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতের সেবা পেতে পারে এ বিষয়ে উপস্থিত সকলকে গ্রাম আদালত বিষয়ে প্রচারের জন্য আহ্বান জানানো হয়।
এরপর মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র এবং গ্রাম আদালত বিষয়ে একটি নাটিকা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অত্র ইউনিয়নের নির্বাচিত সদস্য, মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও কর্মী, ইমাম, শিক্ষক ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading