1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View
মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে চলমান কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়ছল আহমদ, এনসিপি নেতা এহসান জাকারিয়া, সমাজকর্মী জিএম মুক্তাদির রাজু, এম মুহিবুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় মাদরাসাছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রাণঘাতী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শহর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরওপড়ুন….. খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!