1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৫৭ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক বিশেষ অভিযানে মোট *৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫,০০০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ* দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব (৪০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে লেদন মিয়া @ আব্দুর রহমান (৫২) কে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

*সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়।*

একই রাতে (৩ জুলাই) সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে  ৩৫,০০০ শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ”উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!