1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ডিবির বিশেষ অভিযান বিদেশী মদসহ যুবক আ/ট/ক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ।

মৌলভীবাজারে ডিবির বিশেষ অভিযান বিদেশী মদসহ যুবক আ/ট/ক

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৬৮ Time View

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার হগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল মিয়া (২২), পিতা- বাবুল মিয়া, সাং- হুগলিয়া (টিলাগাঁও), থানা- শ্রীমঙ্গল।

আরওপড়ুন…সেনাবাহিনীর অভিযান, বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ চারজন আটক।

অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ROYEL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!