1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ ট্রাক জব্দ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ ট্রাক জব্দ

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৬১ Time View

নিজেস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৭৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) কে আটক করা হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার মুটুকপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) “মো. আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশী।”

ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে:

Skinbrite Cream – ৫,১৮৪ পিস

Skinshine Cream – ৬০০ পিস

Elosone-HT Cream – ৪,৮০০ পিস

Derobin Ointment – ৪,৫০০ পিস

Melnor Cream – ৫,৭৬০ পিস

Clop-G Cream – ২৩,৬৬০ পিস

Patanjali Aloe Vera Gel – ২৮৮ পিস

এছাড়া ট্রাকের ভেতর থেকে আরও উদ্ধার করা হয় ৩০০ কেজি খালি কার্টুন এবং একটি নীল রঙের তেরপাল। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৭৩,৪৮,৮২০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক লালন মিয়া জানান, তিনি পলাতক চোরাচালানকারী রুবেল মিয়ার ঘনিষ্ঠ এবং তার ভাঙারির দোকানের আড়ালে পরিচালিত ভারতীয় পণ্য পাচারের কাজে যুক্ত ছিলেন। তারা সিলেটের চালিবন্দর এলাকা থেকে এসব পণ্য এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ট্রাকের পণ্যের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রাখতেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত লালন মিয়াসহ পলাতক রুবেল মিয়া এবং আরও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি) ও ২৫(ডি) ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরওপড়ুন…মাধবপুরে সড়কে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!