1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View
মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকায় একটি ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে পেশাদার পকেটমার চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃতদের মধ্যে একজন সুফিয়ান মারুফ। তিনি রাজনগর উপজেলার আশ্রাকাপন এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি আদালত এলাকা থেকে একটি টমটম (ইজিবাইক) যোগে চৌমুহনা এলাকার একটি ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশে থাকা পকেটমার চক্রের এক সদস্য কৌশলে তার পকেটে হাত ঢুকিয়ে টাকা চুরির চেষ্টা করে। এ সময় অপর সদস্য চারপাশে নজরদারি করে সহযোগিতা করছিল।

ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তের হাত চেপে ধরে চিৎকার করলে টমটমটি চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই সন্দেহভাজনকে গাড়ি থেকে নামিয়ে আটক করা হয়।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক দুজনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।
ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক দুজনই এলাকার চিহ্নিত পেশাদার পকেটমার। এর আগেও তারা একাধিকবার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় হাতেনাতে আটক হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পুলিশ জনসাধারণকে কোনো অপরাধীকে আটক করতে পারলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছে।

আরওপড়ুন……..সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!