1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে রোজাদার পথচারিদের মাঝে তারেক রহমানের উপহার বিতরণ করলেন নাসের রহমান। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারে রোজাদার পথচারিদের মাঝে তারেক রহমানের উপহার বিতরণ করলেন নাসের রহমান।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩১২ Time View

এনামুল হক আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রোজাদার পথচারিদের মাঝে ইফতারী প্যাকেট বিতরণ করেছে জেলা বিএনপি। পাশাপাশি ইফতারের প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে অসহায় ও শ্রমজীবীদের মাঝেও বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে রোজাদার পথচারীদের মাঝে ৫ শতাধিক ইফতারীর প্যাকেট বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের আর্থিক সহায়তায় ইফতারী প্যাকেটে ছিল আখনি, ছোলা, খেজুর, আলুর চপ, পিয়াঁজু। এর সঙ্গে ছিল একটি করে ছোট মিনারেল পানির বোতল।

আরও পড়ুন ….দেশে চলছে রক্তচোষা সাংবাদিকতা : প্রেস সচিব
ইফতারী প্যাকেট বিতরণে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, যুগ্ম আহবায়ক সারোওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম রেজা ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সবজি বিক্রেতা তাজুল ইসলাম বলেন, বাজারে ইফতার করলে ৫০-৬০ টাকা খরচ হয়। কিন্ত বিএনপির পক্ষ থেকে ইফতার পাওয়ায় আমাদের এই টাকাটা বেঁচে গেছে। শুধু আমি নই আমার মতো অনেকেই এখান থেকে ইফতারী নিয়েছেন। এদের মধ্যে ইজিবাইক, ভ্যানচালক,অসহায়, দুস্থ ও পথচারীরা সেখান থেকে বিনামূল্যে ইফতার নিয়ে গেছেন। ইফতারী প্যাকেট উপহার পেয়ে সবাই খুশী হন।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে রোজাদার পথচারিদের মাঝে ইফতারী প্যাকেট ও সঙ্গে ছোট মিনারেল পানির বোতল উপহার হিসেবে বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!