1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১৩ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মোঃ ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (২১) এবং একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মোঃ সালেহ আহমদ (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে রবিবার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় সিলেট থেকে আগত একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়।

তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১,৯২,০০০ পিস ভারতীয় Gillette ব্লেড,
৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮৯৬৬ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, ‘আটককৃত ব্যক্তিরা জব্দকৃত মালামালের কোন ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেনি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।’

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরওপড়ুন ….রাস্তা নিয়ে বিরোধ: মাধবপুরে বাড়িতে ঢুকে নারীকে মারধর, স্বর্ণ ও মোবাইল ছিনতাই

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!