1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা।

জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩০৯ Time View

দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক এ বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক কর্মকর্তা, উজ্জল চন্দ্র দেব সহ পৌরসভার কর্মকর্তা বৃন্দ।

মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ,সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এমএ হামিদ,দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: শাহজাহান, দৈনিক সংবাদ সারাবেলা‘র জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।

আরওপড়ুন ….মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া,শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়,যানজট নিরসন সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড়কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল আদায় করা হচ্ছে পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!