1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১১৬ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা:

বজ্রপাত রোধ ও প্রাণহানি কমাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তালগাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তেলিয়াপাড়া থেকে সুরমা চা বাগানের আমতলী পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকায় ২৫০ তালের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সুরমা চা বাগানের আট নাম্বার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জীবন ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী, তাপস চন্দ্র দেব প্রমূখ।

আরওপড়ুন …জুলাই-আগস্ট হত্যাকাণ্ড রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, বললেন- জড়িত ছিলাম, আমি দায়ী

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে দেশী উন্নত জাতের তাল গাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!