1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ পরলোকে, রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ পরলোকে, রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৯১ Time View

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে ।

হবিগঞ্জ লাখাই উপজেলার  বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের  বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ(৭৫) পরলোক গমন করেছেন।

 

রবিবার(৩১ মে)  দুপুর ২টার দিকে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

 

বীর মুক্তিযোদ্ধা  নীলকান্ত দাশের মৃত্যুতে
রবিবার সন্ধ্যায় ভবানীপুর  মাঠে পুলিশের একটি চৌকস দল তার মরদেহে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম , লখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ,   বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

এসময় জাতীয় পতাকায় দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পান্জলী নিবেদন করা হয়। ।

ব্যক্তি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ও দুই পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

তাঁর পরলোকগমনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করছেন।প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত নীলকান্ত দাশের বিদেহী আত্মার পারলৌকিক কল্যাণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা দিয়েছেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা যুব ফোরামের পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, সাংবাদিক এমএ ওয়াহেদ, আলী আহমেদ, কামরুল হাসান সুজন, মহসিন সাদেক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী,উপজেলা সাহিত্য পরিষদ এর পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের পক্ষে আশীষ দাশগুপ্ত।

আরওপড়ুন….. রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা যেখানে দেখবেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!