1. salmankoeas@gmail.com : admin :
রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা যেখানে দেখবেন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন

রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা যেখানে দেখবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৪ Time View

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি তাহলে শুরু হয়েই যাচ্ছে! রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে (লিংক: ইউটিউব) সম্প্রচার করা হবে। অর্থাৎ বাংলাদেশের দর্শকরা কোনো ভোগান্তি ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

এই ম্যাচে আনচেলত্তি কাদের খেলাচ্ছেন? গ্লোবোর তথ্য অনুযায়ী, শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে গোলরক্ষক অ্যালিসন বেকার, ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা, আলেক্স স্যান্ড্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।

ব্রাজিল ৭ জুন মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। এরপর বিশ্বকাপ। ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

আরওপড়ুন….. জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে : এমপি সৈয়দ মো. ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!