1. salmankoeas@gmail.com : admin :
ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮৮ Time View

মারুফ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা সংবাদদাতা :

মৌলভীবাজার, ৯ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড এলাকায় ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা ১২ লঙ্ঘনের দায়ে শমসেরনগর রোডের রাজু আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত পারটেক্স কেবলস লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ৪১ অনুযায়ী ১৫ হাজার টাকা এবং মাতৃছায়া ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সুলেমান মিয়াকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮-এর ধারা ২৭ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাজারে বিক্রিত ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান, বিএসটিআই অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা যাচাই করা। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরওপড়ুন….. মাধবপুরে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দলীয় ব্যবস্থার ইঙ্গিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!